eCommerceX সাবস্ক্রিপশন ও ডিজিটাল সেবার রিফান্ড নীতি
eCommerceX একটি ডিজিটাল SaaS (Software as a Service) প্ল্যাটফর্ম। এখানে ফ্রি ট্রায়াল, অনলাইন ওয়েবসাইট বিল্ডার, থিম, হোস্টিং সার্ভার ও ড্যাশবোর্ড সুবিধা প্রদান করা হয়।
১. ফ্রি ট্রায়াল ও নো-রিফান্ড নীতি (Strict Refund Policy)
গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি: আমাদের প্ল্যাটফর্মে যুক্ত হওয়ার আগে আপনাকে বিনামূল্যে ফ্রি ট্রায়াল (Free Trial) প্রদান করা হয়। ফ্রি ট্রায়ালের মাধ্যমে আপনি প্ল্যাটফর্মের সমস্ত ফিচার, লোডিং স্পিড, টেমপ্লেট এবং কার্যকারিতা নিজে ব্যবহার করে, জেনে-শুনে ও বুঝে নেওয়ার পূর্ণ সুযোগ পাচ্ছেন।
⚠️ রিফান্ড শর্তাবলী: যেহেতু আপনি সম্পূর্ণ জেনে-শুনে ও বুঝে ফ্রি ট্রায়াল ব্যবহারের পর প্যাকেজ ক্রয় করছেন, তাই আমাদের প্ল্যাটফর্মের নিজস্ব কোনো কারিগরি ত্রুটি (Technical System Failure) ছাড়া অন্য কোনো কারণে টাকা ফেরত (Refund) পাওয়ার কোনো সুযোগ নেই।
পেমেন্ট সম্পন্ন করার পর নিজের মন পরিবর্তন হওয়া, কাজ বন্ধ রাখা, ব্যক্তিগত ব্যবসা আর পরিচালনা না করা, বা ব্যবহারে নিজস্ব কোনো ভুলের কারণে কোনো প্রকার রিফান্ড প্রযোজ্য হবে না।
২. কোন কোন ক্ষেত্রে রিফান্ড প্রযোজ্য নয়
- প্যাকেজ কেনার পর মন পরিবর্তন হলে বা আর ওয়েবসাইট না চালানোর সিদ্ধান্ত নিলে।
- আপনার নিজস্ব কোনো কাস্টম ডোমেইন বা তৃতীয় পক্ষের থার্ড-পার্টি সার্ভিস সেটআপে ভুলের জন্য।
- ফ্রি ট্রায়াল থাকা সত্ত্বেও ফিচার জেনে-শুনে না বুঝে প্যাকেজ ক্রয় করলে।
- সার্ভিস ট্রাই করার পর রিফান্ড দাবি করা।
৩. কারিগরি ত্রুটির ক্ষেত্রে ব্যতিক্রমী রিভিউ
যদি eCommerceX প্ল্যাটফর্মের নিজস্ব কোনো কারিগরি ত্রুটির (System Failure) কারণে ওয়েবসাইট ব্যবহার করা সম্পূর্ণ অসম্ভব হয়ে পড়ে এবং আমাদের টেকনিক্যাল টিম তা নির্দিষ্ট সময়ের মধ্যে সমাধান করতে না পারে, কেবল তখনই অ্যাকাউন্টটি রিভিউ করে রিফান্ডের ব্যবস্থা গ্রহণ করা হতে পারে।
৪. সাবস্ক্রিপশন বাতিল ও নবায়ন
আপনি যেকোনো সময় পরবর্তী মাসের জন্য সাবস্ক্রিপশন নবায়ন না করার সিদ্ধান্ত নিতে পারেন। নবায়ন বন্ধ করলে পরবর্তী বিলিং সাইকেল থেকে সার্ভিস স্থগিত হবে, তবে পূর্ববর্তী সম্পন্ন পেমেন্টের জন্য কোনো রিফান্ড প্রযোজ্য নয়।
৫. বিলিং ও সাপোর্ট যোগাযোগ
বিলিং বা সাবস্ক্রিপশন সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য ইমেইল করুন: info@ecommercex.store অথবা সরাসরি কথা বলুন আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে: 01886515571.